1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি শ্রীপুরে ছাত্রদল নেতা রাসেল ফকিরের ওপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল সংঘাত শুরুর পর প্রথম এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করল পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ ‘জঙ্গি আছে’, ‘তৎপরতা নেই’: একই দিনে সরকারের দুই শীর্ষ ব্যক্তির ভিন্ন বক্তব্য নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়া আদেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আপিল না করারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এখনো আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা কমিশনের হাতে পৌঁছায়নি। নির্দেশনা হাতে পাওয়ার পর তা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ইসি আপিল করবে না বলেও জানান তিনি।

এর আগে একই দিন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, নির্ধারিত সময়সীমা পার হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

প্রসঙ্গত, আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park