লক্ষ্মীপুর সদর উপজেলায় ধানের শীষের মনোনীত প্রার্থীর সভায় ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে মেহেদী হাসান (১২) নামে সদরের মহাদেবপুর গ্রামের পঞ্চম শ্রেণীর এক শিশু ফেইসবুকে ভাইরাল হয়।
স্হানীয় সূত্রে জানা যায়,আজ বুধবার (০৪ ফেব্রুয়ারী) শিশু মেহেদী হাসান বাড়ি থেকে বাহির হয়ে স্হানীয় মাইলের মাথার কাছে গেলে দাড়ি পাল্লার স্ট্রিকার সংবলিত ৩ টি মোটরসাইকেলে করে ৫/৬ জন যুবক মেহেদীর পথরোধ করে তাঁকে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ায় শাসায় এবং আজ থেকে দাঁড়ি পাল্লার স্লোগান দিতে হবে বলে।তখন মেহেদী তা অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি মেরে একটি গর্তে ফেলে দেওয়া হয়। তার চিৎকার শুনে পাশের এক মহিলা এগিয়ে আসলে মোটরসাইকেলের যুবকরা পালিয়ে যায়।
শিশু মেহেদী হাসান বলেন, ধানের শীষের স্লোগান দিসি তাই দাঁড়ি পাল্লার লোকজন আমাকে মারছে। আমি এক মহিলা কে বলছি আমাকে অটোরিকশায় একটু তুলে দিতে। তিনি আমাকে সাহায্য না করলে ওরা আমাকে মেরে ফেলতো।
মেহেদীর মা লাভলী আক্তার বলেন, একটা নিষ্পাপ শিশু সে ভোটের কি বুঝে,আমার পরিবারের সবাই ধানের শীষের পক্ষে ভোট করে,সেজন্য আমাকেও কয়েকজন হুমকি দিসে আজ আমার ছেলেটা কে মেরে রক্তাক্ত করেছে, আমি এর বিচার চাই।
এ-ই বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী বলেন দুইদিন আগে আবুল খায়ের ভূঁইয়ার সভায় স্লোগান দিয়ে শিশুটি ভাইরাল হয়। আজ শুনেছি জামাতের লোকজন তাঁকে মেরে রক্তাক্ত করেছে। শিশুটির অবস্থা আশংকাজনক আমরা এই ব্যাপারে আইন পদক্ষেপ নিবো।
এ-ই বিষয়ে ইউনিয়ন জামাতের আমির মাওলানা তোফায়েল আহমেদ বলেন উক্ত ঘটনায় আমরা খোঁজ খবর নিচ্ছি সঠিক তথ্য জেনে তারপর মন্তব্য করবো।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, উক্ত বিষয়ে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।