1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০২ পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী পানির নিচে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার কৃষক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্যান্য রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে তথ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে আনুষ্ঠানিক এসকর্ট নয়: সিএনএন আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন শ্রীপুরে টানা বৃষ্টিতে শতাধিক পরিবার পানিবন্দী: দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস এমপি ডাঃ বাচ্চু 

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছায়।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত পৌনে ৯টায় অরল্যান্ডো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমিরেটসের ওই ফ্লাইট। পরে সোমবার সকালে বিমানটি ঢাকায় এসে পৌঁছায়।

সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন লিমনের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে নিহত জামিলের স্বজনরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রত্যাশা করেছেন। তাদের দাবি, দ্রুত তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আটদিন পর, ২৪ এপ্রিল পুলিশ জামিলের মরদেহ উদ্ধার করে। পরে শনাক্তের পর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park