1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
থাইল্যান্ড পালানোর সময় ফতুল্লা থানার বিএনপি নেতা আটক – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আলম বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত, ৩৫ জনের নাম ঘোষণা সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি প্রথমবার নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়ায় দিনভর কর্মসূচি

থাইল্যান্ড পালানোর সময় ফতুল্লা থানার বিএনপি নেতা আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বিদেশ পালানোর সময় বিএনপির সাবেক নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক হয়েছেন। থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালের দিকে তিনি আটক হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক রিয়াদ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জে আনা হচ্ছে। এখানে তার বিরুদ্ধে মামলা হবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কালবেলাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে রিয়াদকে বহিষ্কার করা হয়েছে। তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অডিও ফোনালাপের রেকর্ড ফাঁসসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়। তার মতো কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ফোনালাপ ভাইরাল হয়। এতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী ওই ব্যবসায়ীকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দিচ্ছেন বলে শোনা যায়

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park