1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ট্রাইব্যুনালে শেখ হাসিনা,কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

ট্রাইব্যুনালে শেখ হাসিনা,কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ১২ মে, ২০২৫

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা।

সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা অভিযোগ দাখিল করে। এছাড়া, একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধেও প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থা। এটিই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন।

আজ দুপুরে এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রসিকিউশন।

এরআগে রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করা হবে। তদন্ত রির্পোট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনের মধ্যে ঢাকার চাঁনখারপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে গত ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park