1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ৪ টাকা ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে বের করে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম শহরের একটি বড় অংশ বর্তমানে পানিতে তলিয়ে গেছে এবং মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং প্রশাসক সমস্যার সমাধানে কাজ করছেন বলেও জানান তিনি।

জলাবদ্ধতা নিরসনে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দুর্ভোগের জন্য তিনি তাঁর অবস্থান থেকে চট্টগ্রাম নগরের সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্ত করতে সরকার চেষ্টা অব্যাহত রেখেছে।

সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, শহর ও গ্রামাঞ্চলের জলাবদ্ধতা দূর করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park