1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েটে দিনব্যাপী ‘র তে রোবট’ প্রযুক্তি উৎসব সম্পন্ন ‘জামায়াত-শিবিরকে গুপ্ত বলে যারা, তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’—মিয়া গোলাম পরওয়ার হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, টিকাদানে ঘাটতিকে দায়ী করছে ডব্লিউএইচও নাজিরপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  আইনমন্ত্রী: জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, স্বচ্ছ বিচারব্যবস্থা গঠনে নতুন আইন যাচাই-বাছাই হবে তাড়াশে নিয়ম ভেঙে ইটভাটার কালো ধোঁয়ায় ঝলসে যাচ্ছে ফসল জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ ৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের দাবি ‘ভিত্তিহীন’, পাল্টা অবস্থানে তেহরান ডাকসু নেতাদের ওপর হামলা নিয়ে দুঃখপ্রকাশ করলেন ছাত্রদল সভাপতি রাকিব

জমকালো আয়োজনে কুয়েটে শুরু তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’

ফুয়াদ
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

“ইগনাইট ইয়োর পটেনশিয়াল” প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন ২০২৬’।

 ২৪ এপ্রিল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম, কো-কনভেনর অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের এক দৃঢ় ভিত্তি। ‘ইগনাইট ইয়োর পটেনশিয়াল’ প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী, এটি তরুণ প্রকৌশলীদের অন্তর্নিহিত সম্ভাবনাকে জাগ্রত করে নতুন কিছু সৃষ্টির অনুপ্রেরণা যোগাবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন, দলগত দক্ষতা বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “কুয়েট বরাবরই গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। আমি বিশ্বাস করি, এই উৎসব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান-বিনিময়, সৃজনশীলতা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” 

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলমান এই ফেস্টিভ্যালে দেশের ২২টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এবারের আয়োজনে মোট ৬ লক্ষ টাকার আকর্ষণীয় প্রাইজপুল রাখা হয়েছে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। তিন দিনের এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার স্বাক্ষর রাখার সুযোগ পাচ্ছে। ফেস্টিভ্যালের প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে লাইন ফলোয়ার রোবট, সকার বট, বিজনেস কেস স্টাডি, অ্যাড-মেকিং, ক্যাড কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, থ্রি মিনিট থিসিস, মেকানিক্স অলিম্পিয়াড, অটোমোবাইল অলিম্পিয়াড, কন্টেন্ট রাইটিং এবং গেমিং কনটেস্ট। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রকৌশলীদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের উদ্ভাবনী সক্ষমতা জাগ্রত করার প্রয়াস নেওয়া হয়েছে। 

দেশের খ্যাতনামা বিভিন্ন প্রতিষ্ঠান এবারের ফেস্টিভ্যালকে পৃষ্ঠপোষকতা করছে।

আগামী ২৫ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আয়োজকদের প্রত্যাশা, ‘ইগনিশন ২০২৬’ শুধু একটি প্রতিযোগিতামূলক আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি দেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার মাইলফলক হয়ে উঠবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park