1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, সংসদে সংখ্যাগরিষ্ঠতা বিএনপির – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী, সংসদে সংখ্যাগরিষ্ঠতা বিএনপির

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ‘হ্যাঁ’-এর পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট, আর ‘না’-এর পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফলের পাশাপাশি গণভোটের ফলও প্রকাশ করেন।

সংসদ নির্বাচনের ফল অনুযায়ী ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ঘোষিত ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তাদের মিত্র গণঅধিকার পরিষদ, বিজেপি ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়ী হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন লাভ করেছে। দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিশ পেয়েছে ২টি এবং খেলাফত মজলিশ পেয়েছে ১টি আসন।

এছাড়া ইসলামী আন্দোলন একটি আসনে জয়ী হয়েছে এবং ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ব্যবধান স্পষ্ট হওয়ায় জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণের সমর্থন প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park