1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান।
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণ কার্যক্রম বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট ও ইউএনডিপি।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তারা বলেন, এসডিজি অর্জনে কমিউনিটির জনগণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এনজিও এবং সরকারি দপ্তরগুলোর সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে তথ্যভিত্তিক পরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও এস.এম. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেবা বেগম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ ইবনে সিদ্দিক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার প্রমুখ।

এ সময় এসডিজি স্থানীয়করণ কার্যক্রমের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কনসালটেন্ট শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park