কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাতেই তিনি এ ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এমন একটি সংবেদনশীল ও শোকাবহ প্রেক্ষাপটের মধ্যেই প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভাষণে বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।