1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল আজ বিশ্ব গাধা দিবস জিয়াউর রহমানের মাজারে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা নিবেদন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী কলকাতায় অমিত শাহ, রাজ্য সরকার গঠনের তৎপরতা, কাল শপথ

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

দেশে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী রয়েছে, যারা সব সময় সমাজকে অস্থির রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, এই গোষ্ঠী ছোটখাটো ইস্যুকে বড় করে তুলে ধরে দেশে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।

শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়িতে দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রবীন্দ্রচর্চাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার প্রবণতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে সাম্প্রদায়িকভাবে উপস্থাপনের চেষ্টা করেন, যা মূলত জ্ঞানের সীমাবদ্ধতা এবং অনুভবের অভাবের প্রতিফলন। তিনি বলেন, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি, যার সাহিত্য মানুষের জীবনকে সুন্দর ও আলোকিত করার শিক্ষা দেয়। রবীন্দ্রনাথকে তিনি একজন দার্শনিক হিসেবেও উল্লেখ করেন।

সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি এখনো পুরোপুরি পরিচ্ছন্ন হয়নি। জনগণ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন অনেক সময় বাস্তবায়িত হয়নি।

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের তরুণেরা যে সংগ্রাম করেছে, বিএনপি সেটিকে ‘জুলাই যুদ্ধ’ হিসেবে দেখে। তিনি বলেন, মানুষ এখন নতুন প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তার মতে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তারা অর্থনীতি লুট করেছে, ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে এবং প্রশাসনকে দুর্বল করে দিয়েছে। সেই পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম করেই দেশ আজকের অবস্থানে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে মন্ত্রী বলেন, একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির রাখতে সব সময় চেষ্টা করছে এবং ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশে আর কোনো অস্থিরতা সৃষ্টি হোক বিএনপি তা চায় না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park