1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত  পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামালপুরে আত্মহত্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন  হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব: সাকিব আল হাসান পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার অভিনয়ের বাইরেও ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে নতুন উদ্যোগ নিয়েছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের উপস্থিতি আরও জোরালো করতে তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সৃজনশীল কাজের নেপথ্যের গল্প তুলে ধরতেই এই নতুন পথচলা শুরু করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

জয়া আহসান বলেন, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, বাস্তব অভিজ্ঞতা এবং বহু অজানা মুহূর্ত। সেই অদেখা গল্পগুলোই এবার তিনি ইউটিউবের মাধ্যমে দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান। নতুন এই চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে তার অভিনয় জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা, কাজের বিভিন্ন ধাপের বিস্তারিত এবং পেশাগত জীবনের নানা অপ্রকাশিত অধ্যায়।

শুধু কাজের জগৎ নয়, ভিডিওতে উঠে আসবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ মুহূর্তও, যা এতদিন ভক্তদের কাছে অজানাই ছিল। প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত জয়া আহসান তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত সময়গুলোও চ্যানেলে তুলে ধরবেন বলে জানা গেছে।

অভিনেত্রী আরও জানান, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ইউটিউবেও তিনি ভক্তদের সক্রিয় অংশগ্রহণ চান। দর্শকদের ভালোবাসা, মতামত ও গঠনমূলক মন্তব্যই তাকে নতুন কনটেন্ট তৈরিতে আরও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস তার।

এদিকে জয়া আহসান বর্তমানে ভিন্নমাত্রার ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ উপস্থাপনা করছেন। সিরিজটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী, যেখানে দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা এবং জীবনযাপনের ভিন্নতা তুলে ধরা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park