1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আশুলিয়ায় কুখ্যাত চাঁদাবাজ হাত কাটা টিপু গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত-৪ সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক

আশুলিয়ায় কুখ্যাত চাঁদাবাজ হাত কাটা টিপু গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে কুখ্যাত চাঁদাবাজ হাত কাটা টিপুকে অবশেষে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ দুপুর ২টার দিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দলের অভিযানে তার সহযোগী কয়েকজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টিপুকেও গ্রেপ্তার করা সম্ভব হয়।

হাত কাটা টিপু দীর্ঘদিন ধরে বাইপাইল-ডেন্ডাবর এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। প্রত্যেকটি দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় ছাড়াও দূরপাল্লার বাস ও বিভিন্ন যানবাহন থেকেও তার দল চাঁদা তুলত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী বা চালকদের মারধর করা হতো। এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে স্থানীয় ব্যবসায়ীরা একাধিকবার মানববন্ধন ও জনসমাবেশ করেছেন। এমনকি প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করেন তারা।

গ্রেপ্তারের সময় তার সহযোগীদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাঁদাবাজিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, মোবাইল ও অপরাধের আলামত উদ্ধার করা হয়। আটক সহযোগীরা হলেন—
১. আমির হোসেন, পিতা: মো. তাইজুল ইসলাম, গ্রাম: মাধপুর, থানা: মানিকগঞ্জ সদর, জেলা: মানিকগঞ্জ।
২. মো. নূর মোহাম্মদ, পিতা: মো. দেলোয়ার হোসেন, গ্রাম: নিহালপুর, থানা: সিবালা, জেলা: মানিকগঞ্জ।
৩. মো. রহমতুল্লাহ শেখ, পিতা: জামিল আহম্মেদ, গ্রাম: চর মানিকদা, থানা: গোপালগঞ্জ সদর, জেলা: গোপালগঞ্জ।

গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই অভিযানের পর বাইপাইল এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park