1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের শ্রীপুরে ফেইক আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার শ্রমিক দল নেতার থানায়  জিডি নদী ভাঙনে ঝুঁকিতে চতলবাড়ি–নারিকেলি সড়ক, ইউএনও’র পরিদর্শন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ভিভাজকের ওপর ট্রাক, চালক-হেলপারসহ আহত-৪ সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এই কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচনের মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলোকে সম্পূর্ণরূপে আমরা ছাড়িয়ে এসেছি। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেলাম।”

তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান, সারাদেশে এই নতুন বাংলাদেশের জন্মদিন উদযাপনে অংশ নিতে। “আজ সারাদিনব্যাপী আমরা জন্মদিন পালন করব। আসুন সবাই মিলে উৎসবে সামিল হই, আনন্দ উৎসব করি।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি সবাই গণভোটে অংশ নেব। এতে আমাদের সারাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাই, গণভোটে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করুন। আজ আমার জীবনের মহা আনন্দের দিন, দেশবাসীর জন্যও এটি মুক্তির ও আনন্দের দিন।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park