1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আইনি ভিত্তি ছাড়া কোনো পরিস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর করবে না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি; এটি একটি ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের জন্য হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমরা নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করেছি।” তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগে প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে প্রধান উপদেষ্টা এ আদেশ জারি করবেন।”

এনসিপি আহ্বায়ক বলেন, “স্বাক্ষরের আগে সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দলগুলোর মধ্যে ঐক্যমত হতে হবে। সেই ভিত্তিতেই আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব। খসড়া আগে আমাদের দেখতে হবে।” তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন, সেই অবস্থান থেকে তিনি সরকার প্রধান হিসেবে আদেশ জারি করবেন, প্রেসিডেন্ট নয়।

নাহিদ ইসলাম বলেন, “গণভোটের মাধ্যমে যদি জনগণ সনদের পক্ষে ভোট দেয়, তবে পরবর্তী সংসদকে কনস্টিটিউট পাওয়ার দেওয়া হবে। সংবিধান সংস্কারের জন্য মোটামুটি সবাই এ দাবিতে একমত। জুলাই সনদে ৮৪টি সংস্কারের ওপর গণভোট হবে, এতে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন চূড়ান্ত করতে হবে আগেই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং আহ্বায়ক জাবেদ রাসিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park