শিশুকে ধর্ষণ-হত্যার পর স্যুটকেসে মরদেহ গুমের চেষ্টা, প্রধান আসামির মৃত্যুদণ্ড

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৯:৫২
শিশুকে ধর্ষণ-হত্যার পর স্যুটকেসে মরদেহ গুমের চেষ্টা, প্রধান আসামির মৃত্যুদণ্ড

সিলেটে আলোচিত শিশু ফাহিমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মামলার অপর দুই আসামি জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও মো. আবুল কালামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদরুল ইসলাম চৌধুরী।

পিপি বদরুল ইসলাম চৌধুরী বলেন, মামলায় জাকির হোসেন ছিলেন প্রধান আসামি। তার দুই ভাই জয়নাল আহমদ ও মো. আবুল কালাম ছিলেন দ্বিতীয় ও তৃতীয় আসামি।

তিনি বলেন, আদালত জাকির হোসেনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন। পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায়ে উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ স্যুটকেসে ভরে গুমের চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য