1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বিশ্বের দ্রুততম ইন্টারনেট গড়ল জাপানি গবেষকরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জাপানের একদল গবেষক এক সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা প্রেরণে সক্ষম হয়েছেন, যা ১,৮০২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এর মাধ্যমে তারা বিশ্বের দ্রুততম ইন্টারনেটের নতুন রেকর্ড গড়েছেন।

এই গতি যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির চেয়ে প্রায় ৪০ লাখ গুণ বেশি। এমনকি এই গতিতে পুরো Internet Archive মাত্র চার মিনিটেরও কম সময়ে ডাউনলোড করা সম্ভব।

এর আগে ২০২৪ সালে বিজ্ঞানীরা প্রতি সেকেন্ডে ৫০ হাজার ২৫০ গিগাবাইট ডেটা ট্রান্সফারের রেকর্ড করেছিলেন। নতুন রেকর্ডটি সেই গতির দ্বিগুণেরও বেশি।

এই সাফল্য অর্জনে গবেষকরা বিশেষ ধরণের নতুন অপটিক্যাল ফাইবার ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ফ্লোরিডার সমান দূরত্বে তথ্য প্রেরণের মাধ্যমে এই প্রযুক্তি সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

গত ৩ এপ্রিল সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ৪৮তম Optical Fiber Communication Conference-এ গবেষণার বিস্তারিত প্রকাশ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park