1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ব্রিটেনের রানীর মৃত্যুতে বাংলাদেশে ৩ ‍দিনের রাষ্ট্রীয় শোক

নিউজ ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
রানি দ্বিতীয় এলিজাবেথ (৯৬)

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে নিশ্চিত করে লন্ডনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করার পর মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর উদ্‌যাপন করা হয়।

তিনিই সবচেয়ে বেশি সময় যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণ করেছেন।তাঁর দাঁড়িয়ে থাকতে ও হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে রানি দ্বিতীয় এলিজাবেথ বালমোরাল ক্যাসেলে তিনি মারা যান।

শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, “ব্রিটেনের দীর্ঘতম সময় রাজত্বকারী সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার”।

এতে বলা হয়েছে, ‘সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশের অকৃত্তিম বন্ধু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে রোববার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হবে।’

বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘এ উপলক্ষে আজ থেকে রোববার পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

বিবিসির খবর অনুসারে ১০ থেকে ১১ দিন পর লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করার পর রানির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park