1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক বিশ্বকাপ ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে ইরান স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন ডলারের চুক্তি সই দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ ডলার, অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত সলমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ, হবে পুনরায় ময়নাতদন্ত বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯ জন প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ

নাজিরপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আল-আমিন হোসাইন
  • প্রকাশ বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়ন ও মালিখালী ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও প্রদর্শনী ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদে এবং বিকেলে মালিখালী ইউনিয়ন পরিষদে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে দুই ইউনিয়নে দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। পরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের গুরুত্ব, বিচার কার্যক্রম এবং স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পাওয়ার বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

নাজিরপুর সদর ইউনিয়ন ও মালিখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সভাপতিত্বে এবং গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী হীরা খাতুনের

সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময়ে আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে জেলা আদালত বা থানার পরিবর্তে গ্রাম আদালতের মাধ্যমে সহজ ও দ্রুত আইনি সেবা গ্রহণের জন্য তারা সবাইকে উদ্বুদ্ধ করেন।

ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park