1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, সন্ধ্যায় ফল ঘোষণা চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ, পরে স্বাভাবিক সিরাজগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে সাকিব -নাঈমুর রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু, আদালতে হাজির দুই আসামি অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ও অতিরিক্ত ফোর্স  মোতায়েন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট ও অতিরিক্ত ফোর্স  মোতায়েন

রুহুল আমিন 
  • প্রকাশ রবিবার, ৭ জুন, ২০২৬

নওগাঁ- রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নওগাঁ জেলা পুলিশ। সড়কে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইনশৃঙ্খলা

পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের পাশাপাশি নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছে। জেলা পুলিশের এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম সরাসরি তদারকি করছেন নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

​সড়কটি ব্যবহারকারী যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বিশেষ করে রাতে ভারী যানবাহন ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে।

​এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম  বলেন, জনগণের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। আঞ্চলিক সড়কটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আমরা বিশেষ নিরাপত্তা জোরদার করেছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন এবং চেকপোস্টের মাধ্যমে আমরা সার্বক্ষণিক নজরদারি রাখছি। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​সড়কের নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আত্রাই থানা পুলিশ দিনরাত মাঠে কাজ করছে। আমাদের মোবাইল টিম নিয়মিত টহল দিচ্ছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সড়কপথে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আমরা বদ্ধপরিকর।

​নিরাপত্তা সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে তথ্য জানাতে নওগাঁ জেলা পুলিশ কন্ট্রোল রুমের হটলাইন নম্বর 01320- 124498-এ যোগাযোগ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park