নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার আওতাধীন চৌমুহনীর পোড়াবাড়ী খালপাড় এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মোঃ হোসেন ট্রেডার্স দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ হৃদয় (২৮) ও মোঃ ইউছুফ (২৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।