1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনার হার কমাতে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আশুলিয়া থানা কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার বিশমাইল বটতলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা এবং সেনাবাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এসময় আশুলিয়া থানা নিসচার সভাপতি জি এম মিন্টুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পথচারী, যানচালক ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করেন।

লিফলেটে ট্রাফিক আইন মেনে চলা, লাইসেন্স ছাড়া যানবাহন না চালানো, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং ফুটপাত ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন, “সড়ক দুর্ঘটনার অধিকাংশ ঘটনাই এড়ানো সম্ভব, যদি সবাই শৃঙ্খলা মেনে চলেন। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সেনাবাহিনীর কর্মকর্তারাও সড়ক নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park