1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ববিতে প্রেমিকার টানে মাগুরা থেকে পরীক্ষা  কেন্দ্রে যুবক – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা: রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ববিতে প্রেমিকার টানে মাগুরা থেকে পরীক্ষা  কেন্দ্রে যুবক

আকরাম খান ইমন
  • প্রকাশ শনিবার, ২০ আগস্ট, ২০২২

ববি প্রতিনিধি>ফেসবুকে  পরিচয়ে মাগুরা থেকে প্রেমিকার টানে  বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক যুবক৷ওই যুবকের নাম মাহফুজ আহমেদ,গুচ্ছের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করা মিতা নামের এক ভর্তিইচ্ছু পরীক্ষার্থীর সাথে দেখা করতে আসেন বলে জানা যায়৷
মাহফুজের বাড়ি  মাগুরা জেলার সদর থানার সেজাদিয়া গ্রামে৷

সে মাগুরার একটি সরকারী কলেজের প্রথম উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র৷আজ গুচ্ছভিত্তিক গ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকল এডমিট কার্ড নিয়ে প্রেমিকার সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে মেইন গেট দিয়ে প্রবেশ করেন৷সন্দেহজনক কথাবার্তায় তাকে তৎক্ষণাত আটক করা হয়৷

এ বিষয়ে মাহফুজ জানান,মূলত আমি একটি মেয়েকে ভালোবাসি৷তিনি আরও জানান, ছয় মাসের পরিচয় আমাদের৷ফেসবুকে প্রথম দেখায় তাকে আমার ভীষণ ভালো লেগে যায়৷অনেকদিনের  ইচ্ছা মিতার সাথে দেখা করবো৷মূলত প্রেমের টানে আজ পরীক্ষা কেন্দ্রে আসা৷ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মো. খোরশেদ আলম জানান,অজ্ঞতার কারণ ও প্রেমের টানে এক যুবক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু পূর্বে প্রবেশ করে৷ ভুল তথ্য দেওয়ায় তাকে সন্দেহ হয়৷পরবর্তীতে পরীক্ষা শেষে তাদের দুজনকে অফিসে আনা হয়৷মূলত জালিয়াতি বা অন্যকোন মোটিভ ছিল না তার৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান বলেন,প্রেমিকার সাথে দেখা করতে এক যুবক বরিশাল বিশ্ববিদ্যাললয়ে আসেন এবং পরীক্ষার্থী দাবি করে ভেতরে প্রবেশ করে৷সন্দেহে তাকে আটক করা হয়৷ জালিয়াতির প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়৷

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park