নীলফামারী সদর হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ মে ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারী সদর হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

নীলফামারী আধুনিক সদর হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাসপাতালের একটি নোটিশে লেখা রয়েছে, “হাসপাতালে সাংবাদিক প্রবেশ নিষেধ। অনুমতি ব্যতীত প্রবেশ করা যাবে না। — আদেশক্রমে হাসপাতাল কর্তৃপক্ষ।”

বিষয়টি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরেই সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি এটিকে তথ্যের অবাধ প্রবাহে বাধা এবং স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

আহমেদ আবু জাফর তার পোস্টে আরও বলেন, স্থানীয় সাংবাদিক আরু সাঈদ অপু হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এলাকাবাসীর প্রত্যাশা ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ এসব ত্রুটি সংশোধন করে সেবার মান উন্নত করবে। কিন্তু গঠনমূলক সমালোচনা গ্রহণ না করে সাংবাদিকদের ‘মুখ বন্ধ’ করার পথ বেছে নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে শতাধিক মন্তব্যে সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেন, হাসপাতালের ভেতরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা আড়াল করতেই সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেউ কেউ এটিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করেন।

মন্তব্যকারীদের মধ্যে সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বরা বলেন, হাসপাতাল জনগণের টাকায় পরিচালিত একটি সেবামূলক প্রতিষ্ঠান; এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই সেখানে গণমাধ্যমের প্রবেশে বাধা দেওয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০