আজ বিশ্ব গাধা দিবস – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব গাধা দিবস

আজ ৮ মে বিশ্ব গাধা দিবস। কাউকে ছোট করা বা বোকা বানানোর জন্য অনেক সময় মানুষ কথায় কথায় গাধার নাম ব্যবহার করে। কিন্তু বাস্তবে এই প্রাণীটি যুগের পর যুগ ধরে মানুষের পাশে থেকে নীরবে শ্রম দিয়ে গেছে। প্রাচীনকাল থেকেই পণ্য পরিবহণ, কৃষিকাজ, নির্মাণকাজসহ নানা ক্ষেত্রে গাধা মানুষের গুরুত্বপূর্ণ সহকারী হিসেবে কাজ করে এসেছে। সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই আজকের এই দিবস পালন করা হয়।

বিশ্ব গাধা দিবসের প্রচলন করেন প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক। মরুভূমির প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, মানুষের জীবনে গাধার ভূমিকা অনেক বড় হলেও তাদের প্রাপ্য সম্মান ও গুরুত্ব দেওয়া হয় না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন এবং সেখানে গাধা সম্পর্কিত নানা তথ্য প্রচার শুরু করেন। তার উদ্যোগেই ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্ব গাধা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতি বছর ৮ মে দিবসটি পালিত হয়ে আসছে।

এই দিবসের মূল উদ্দেশ্য হলো গাধা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং প্রাণীটি কীভাবে মানুষের জীবনকে সহজ করেছে, তা তুলে ধরা। ইতিহাসে দেখা যায়, কয়েক শতাব্দী ধরে গাধা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। শুধু পণ্য বহন নয়, যুদ্ধের সময়ও এই প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বে সবচেয়ে বেশি গাধা রয়েছে চীনে। সেখানে গাধার চামড়ার নিচে থাকা এক ধরনের বিশেষ আঠা থেকে ওষুধ তৈরি করা হয়, যা অ্যাজমা থেকে শুরু করে ইনসোমনিয়ার মতো নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এই ওষুধ শিল্পের কারণে দেশটিতে গাধার সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে, যা প্রাণীটির অস্তিত্বের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজও গাধা পরিবহণ, কৃষি এবং শ্রমনির্ভর নানা কাজে ব্যবহৃত হয়। বিশ্ব গাধা দিবস সেই নীরব শ্রমিক প্রাণীটির প্রতি সম্মান জানানোর একটি প্রতীকী দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

১০

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১১

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১২

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১৩

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৫

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৬

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৭

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৮

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০