1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্যান্য রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০২ পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী পানির নিচে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার কৃষক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্যান্য রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে তথ্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে আনুষ্ঠানিক এসকর্ট নয়: সিএনএন আমদানি-রফতানি পণ্য খালাসে স্বচ্ছতা আনতে বেনাপোল বন্দরে সংবাদ সম্মেলন শ্রীপুরে টানা বৃষ্টিতে শতাধিক পরিবার পানিবন্দী: দ্রুত পানি নিষ্কাশনের আশ্বাস এমপি ডাঃ বাচ্চু 

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন: পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, অন্যান্য রাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতেও অনুষ্ঠিত হয়েছে রাজ্য আইনসভার নির্বাচন। বিভিন্ন রাজ্যে গণনার প্রাথমিক প্রবণতায় কোথাও বিজেপি এগিয়ে থাকলেও কোথাও আবার আঞ্চলিক দলগুলোও শক্ত অবস্থান ধরে রেখেছে।

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সর্বশেষ পাওয়া প্রবণতা অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ১৮০ আসনে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১১ আসনে।

তামিলনাড়ুতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএমকে এগিয়ে রয়েছে ৬৬ আসনে। অন্যদিকে টিভিকে এগিয়ে রয়েছে ৬১ আসনে। এ রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৩৮ আসনে।

কেরালায় ভোট গণনায় এগিয়ে রয়েছে ইউডিএফ। তারা এগিয়ে আছে ৫৯ আসনে। বর্তমান ক্ষমতাসীন এলডিএফ এগিয়ে রয়েছে ৪৭ আসনে। সেখানে এনডিএ জোট এগিয়ে আছে ৬ আসনে।

আসামে এনডিএ জোট এগিয়ে রয়েছে ৫০ আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৫ আসনে।

এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে এনডিএ জোট এগিয়ে রয়েছে ৫টি আসনে। ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৩টি আসনে।

ভোট গণনা এখনও চলমান থাকায় ফলাফলে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park