1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাস জীবনের অদেখা কষ্ট—স্বপ্নের আড়ালে লুকানো বাস্তবতা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ শিক্ষকের কাউকে বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী অবশেষে আমেরিকার অস্ত্রের বড় চালান আসছে মধ্যপ্রাচ্যে মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি শাপলা চত্বর ঘটনায় ঘটনাস্থলেই ৩২ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা, থাকতে পারে দাবদাহও

সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

সরকার গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বা সংঘাতে যেতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, গণমাধ্যমকে সরকারের যৌক্তিক সমালোচনা অব্যাহত রাখতে হবে এবং একটি স্বাধীন ও শক্তিশালী মিডিয়া ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।

রোববার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে একটি শক্তিশালী, স্বাধীন ও প্রাণবন্ত গণমাধ্যম কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের সরকারের যেকোনো নীতিগত কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি বিশ্বাস করেন আগামী বছরে বাংলাদেশের গণমাধ্যম ও প্রেস ফ্রিডম পরিস্থিতি আরও উন্নত হবে। তিনি বলেন, তিনি দেশে থেকে একটি প্রাণবন্ত ও শক্তিশালী মিডিয়া ব্যবস্থা গড়ে উঠতে দেখতে চান।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে, ফলে গণমাধ্যম সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ টেলিভিশনসহ রাষ্ট্রীয় গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে।

গণমাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডা. জাহেদ উর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এখন মূলধারার গণমাধ্যমেও ফটোকার্ডের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, তিনি নিজেও এ ধরনের অপতথ্যের শিকার হয়েছেন।

সাংবাদিকতার মানদণ্ড ও নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি নীতিমালা করতে পারে, তবে তা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে না। কারণ অভিজ্ঞ সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি জানান, মিডিয়া রিফর্ম কমিশনের সঙ্গে খুব শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে এবং যেসব সংস্কার দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো নেওয়ার উদ্যোগ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও এ বিষয়ে সদিচ্ছা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park