1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ জিয়া, পূর্ণতা দিয়েছেন খালেদা: রাষ্ট্রপতি প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী

বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১ মে, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা চার দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম বেড়ে কেজিতে ৬০ থেকে ৮০ টাকায় উঠেছে। পাশাপাশি কয়েকটি সবজির দাম ছাড়িয়েছে ১০০ টাকার ঘরও।

এর ফলে স্থির আয়ের মানুষের জন্য সংসারের ব্যয় সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। শুক্রবার (১ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এই চিত্র দেখা গেছে।

বাজারে দেখা গেছে, চিকন বেগুন কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় গোল বেগুন বিক্রি হচ্ছে আরও বেশি দামে, যা কেজিতে ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত উঠেছে। একইভাবে কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি ১০০ থেকে ১২০ টাকায়।

এছাড়া টমেটো কেজিতে ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা বিক্রি হচ্ছে কেজি ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ প্রতিটি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচকলার হালি চারটি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

সবজির পাশাপাশি মুরগির বাজারেও দাম কিছুটা বেশি। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে কষ্ট করে হাঁটুপানি মাড়িয়ে বাজারে আসতে হচ্ছে, তার ওপর সবজির দাম চড়া। একজন ক্রেতা জানান, এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেছে। অন্যান্য সবজির দামও বেড়েছে। এভাবে ঘন ঘন সবজির দাম বাড়লে সাধারণ মানুষ কীভাবে চলবে, সে প্রশ্নও তুলছেন অনেকে।

অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে বৃষ্টি হওয়ায় ক্ষেত থেকে সবজি সংগ্রহ ও পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে, যার কারণে দাম বাড়ছে। এছাড়া কিছু সবজি মৌসুমের বাইরে থাকায় দাম তুলনামূলকভাবে আরও বেশি বলে জানান তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park