1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক

দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

চব্বিশের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ওই দুই মামলায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এই পাঁচ মামলায় কারাবন্দী অবস্থায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন করে, যা বর্তমানে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে যেদিন ওই পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেন, সেদিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং তা মঞ্জুর হয়। পৃথক এই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান সেলিনা হায়াৎ আইভী। এসব জামিন আদেশের বিরুদ্ধেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পর চেম্বার আদালত তার জামিন স্থগিত করেন এবং আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি শেষে আপিল বিভাগ আদেশের জন্য আগামী ৩ মে দিন ধার্য করেছেন।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন হত্যার অভিযোগে দায়ের করা আরও দুটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে থানা-পুলিশ আবেদন করে। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সর্বশেষ এই দুই হত্যা মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park