1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার জামালপুরে সচেতনতামূলক নারী সমাবেশ পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি শ্রীপুরে ছাত্রদল নেতা রাসেল ফকিরের ওপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল সংঘাত শুরুর পর প্রথম এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করল পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ

পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহিউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ রয়েছে ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন করে সৃষ্ট ১৪ হাজার ৫০০ পদের মধ্যে এএসপি পদ থাকবে ৫০০টি, এসআই (নিরস্ত্র) পদ ৪ হাজারটি এবং কনস্টেবল পদ ১০ হাজারটি। পাশাপাশি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবলের শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। এছাড়া, সরাসরি ২ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সারাদেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হয়েছে। এসব মামলায় হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী আসামিদের কঠোর শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। যথাযথ সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park