1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে জনসভাসহ একাধিক কর্মসূচি – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিসিএস ক্যাডার চিকিৎসকদের  দিনব্যাপী  এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডব, সারা দেশে বজ্রাঘাতে নিহত ১২, আহত আরও কয়েকজন সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প বাতিল, একনেকে অনুমোদন মেলেনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ প্রধানমন্ত্রীর আগমনে সাজছে শার্শার ঐতিহ্যবাহী উলাশী জিয়া খাল ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘ মানববন্ধন’ ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে জনসভাসহ একাধিক কর্মসূচি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন।

জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর তিনি সরাসরি যাবেন যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায়। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত একটি সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা সোয়া ১টায় তিনি যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা দেড়টায় যশোরের প্রায় পৌনে দুইশ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করার কথা রয়েছে তার। পরে সার্কিট হাউজে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে ব্যাপক জনসমাগম হবে বলে তারা আশা করছেন। জনসভাস্থলসহ সফরের প্রতিটি কর্মসূচিস্থলে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অগ্রবর্তী দল ইতোমধ্যে যশোরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park