1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

 রুহুল আমিন 
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।

​উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাম ও রুবেলা প্রাণঘাতী রোগ হতে পারে, তবে সঠিক সময়ে টিকা দেওয়ার মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।

 তিনি আরও বলেন, আমি অনুরোধ করব, উপজেলার প্রতিটি অভিভাবক যেন তাদের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে এসে এই টিকা নিশ্চিত করতে হবে। একটি শিশুও যেন এই কর্মসূচির আওতা থেকে বাদ না পড়ে।

​অনুষ্ঠানের সভাপতি ডা. মো. খায়রুল আলম তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্র প্রস্তুত রেখেছি। আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন। হাম-রুবেলা টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোনো প্রকার গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়ে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, সদস্য মোছা. রিমা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত শিশুদের হাম-রুবেলার টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park