1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মিরপুরের তরুণীদের ‘ট্র্যাপে’ ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, রাব্বি গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

মিরপুরের তরুণীদের ‘ট্র্যাপে’ ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, রাব্বি গ্রেপ্তার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকার তরুণীদের ফাঁদে ফেলে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, রাব্বি পরিকল্পিতভাবে তরুণীদের লক্ষ্য করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজস্ব একটি আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করতেন এবং ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করতেন। গত দুই মাসে এমন ১৩টি ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি জানান, অভিযুক্ত রাব্বিকে সম্প্রতি যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাব্বির স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জ জেলার পুরান কামারগাঁ এলাকায় এবং তার বাবার নাম শাহজাহান মল্লিক।

পুলিশ জানায়, গ্রেপ্তার রাব্বি ফেসবুকে একটি ভুয়া আইডি তৈরি করে নারী কণ্ঠে কথা বলতেন। কৌশলে প্রথমে এক ভুক্তভোগীর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে তার সিম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজপড়ুয়া মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে উপহার দেওয়ার কথা বলে তাদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিতেন।

সেখানে ভুক্তভোগীদের জোরপূর্বক ধর্ষণের পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখতেন তিনি। এরপর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত টাকা আদায় করতেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচজন ভুক্তভোগীর পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রথমে পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলেও তদন্তে আরও ১০টি নতুন অভিযোগের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের শিকার হওয়া তরুণীদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park