1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপি গণভোটের রায় অস্বীকার করে কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

বিএনপি গণভোটের রায় অস্বীকার করে কৃত্রিম সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি গণভোটের রায় অস্বীকার করে দেশে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের ইশতেহার থেকেও সরে এসেছে এবং জাতিকে বর্তমান দুর্যোগে ঠেলে দিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং এমন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, যেখানে স্বৈরাচার বারবার ফিরে আসতে না পারে। কিন্তু গণভোট-পরবর্তী সময়ে সেই রায়কে অস্বীকার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিএনপি এখন একটি কৃত্রিম বিরোধ ও সংকট তৈরি করছে। তারা একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও অন্যদিকে জুলাই আদেশকে অবৈধ বলছে, যা গণভোটের ভিত্তি ছিল।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বিএনপির এই অবস্থানের কারণে দেশকে নতুন করে দুর্যোগের দিকে ঠেলে দেওয়ার দায় তাদেরকেই নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।

সেমিনারে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park