1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

হাম আতঙ্ক বাড়ছে: ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২ জন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দেশে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে নতুন করে ৬৪২ জন হাম আক্রান্ত হয়েছেন, যা গত এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হওয়ার রেকর্ড। পাশাপাশি ১ হাজার ১৮৭ জন ব্যক্তি হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ৬৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪৩ জনের।

ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই তথ্য জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park