1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে: রিজভী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য খাতে সফলতা থাকলেও স্বাস্থ্য খাতে গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিএনপির র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, স্বাস্থ্য খাতে অবনতির ফলে বর্তমানে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে এবং এর কারণে শিশুদের প্রাণহানির ঘটনা ঘটছে।

তিনি বর্তমান নির্বাচিত সরকারকে, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান। পাশাপাশি হাম মোকাবেলায় সরকারের তড়িৎ পদক্ষেপ নেওয়ারও তাগাদা দেন বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভী বলেন, বিশ্বজুড়ে টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। এসব অপপ্রচার ও কুসংস্কার মোকাবেলায় সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park