1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরের পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি  চুয়াডাঙ্গার শেখপাড়ায় ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডিআইইউ ক্যান্টিনে প্রক্টোরিয়াল দলের পরিদর্শন বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত এক বছরেও আদালতে দাখিল হয়নি পুলিশের তদন্ত প্রতিবেদন, লাকসামের মাদরাসা ছাত্রী সামিয়া যৌন নির্যাতনের শিকার, আপরাধীরা আজও অধরা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ৪ টাকা ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নবীনগরের পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই লাশ উদ্ধার

সঞ্জয় শীল
  • প্রকাশ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
নবীনগরের পৃথক দুটি স্থান থেকে একই দিনে দুই লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের পুকুর থেকে ভাসমান খলিল মিয়ার ছেলে আতিক (২০) ও নবীনগর পৌরসভার গোপীনাথপুর ৩ নং ওয়ার্ডের অটোরিকশা চালক বাদল চন্দ্র বর্মনের ছেলে আশিষ চন্দ্র বর্মন (১৬) কে প্রতিবেশির বাড়ির আমগাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ সদস্যরা উদ্ধার করেন। এ ঘটনায় নবীনগরের সাধারণ মানুষের মাঝে উদ্ধেগ তৈরি হয়েছে।

বুধবার সকালে ( ০১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) উদ্ধারকৃত লাশ দুটির মাঝে নিহত আতিকের মৃত্যুকে সন্দেহজনক বলে ধারনা করা হচ্ছে। নবীনগর থানা পুলিশ জানায়, মরদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে পুকুরে ফেলে রেখেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতিকুর রহমানকে খুন করে কেউ পুকুরে ফেলে রেখে গেছে। আমরা দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park