1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে দোকান থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

নবীনগরে দোকান থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

সঞ্জয় শীল
  • প্রকাশ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও ইউনিয়নে শিবপুর-বাইশমৌজা বাজারের হানিফ মিয়ার দোকান থেকে ৪২ বস্তা সরকারি ওএমএস-এর চাল জব্দ করেছেন নবীনগর থানা পুলিশ।

রবিবার (১৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম মিয়ার অভিযানে হানিফ মিয়াসহ চালের বস্তা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে এএসআই নাঈম মিয়া জানান, আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দোকানদার হানিফ মিয়াসহ সরকারি চাল আটক করা হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “৪২ বস্তা চাল কীভাবে বাজারের একটি দোকানে এল, তা তদন্তের পর বলা যাবে। আপাতত চালগুলো ওই দোকানেই জব্দ রাখা হয়েছে। পুরো বিষয়টির তদন্তভার পিআইওকে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park