1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ধর্মপাশায় সায়াদ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

রবি মিয়া
  • প্রকাশ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক রমিনুল হক সায়াদের উদ্যোগে ১০০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে হাওর লাইফ স্টাইল সায়াদ ফাউন্ডেশন এর সৌজন্যে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। উপহারপ্রাপ্তরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য জুলফিকার আলী ভুট্টো, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি আহমদ আলী, সেলবরষ ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য তাহের উদ্দিন সোনা মিয়া ও অহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ খাইরুন বশর ঠাকুর খান, হাওর টোক্স স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আমিরুল ইসলাম, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল ইসলাম তপু, ফুটবলার ও ব্যবসায়ী ইয়াসিন আহমেদ, বাদশাগঞ্জ ক্রিকেট লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park