1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংবিধান মেনেই সরকার চলছে, সামনেও তাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

সংবিধান মেনেই সরকার চলছে, সামনেও তাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান মেনেই বর্তমান সরকার গঠিত হয়েছে এবং ভবিষ্যতেও সব কার্যক্রম সংবিধান অনুসারেই পরিচালিত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার সব কার্যক্রম সংবিধান মেনেই চলছে। তিনি মন্তব্য করেন, জামায়াতের পক্ষ থেকে আলাদা শপথ নেওয়ার যে কথা বলা হয়েছে, তা গায়ের জোরে বলা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা সংবিধান মেনেই এখানে এসেছি, এখনো সংবিধান মানছি এবং সামনে এগিয়েও যাব সংবিধান মেনেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘জুলাই সনদ’ বিষয়ে বিএনপি অস্বীকার করে না। তবে যতটুকু রাজনৈতিক সমঝোতা রয়েছে, ততটুকুই বাস্তবায়ন করা হবে। জবরদস্তিমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park