1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চলমান যুদ্ধের প্রভাবে ব্যাংক খাত চরম সংকটে পড়তে পারে: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৮ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের সাধারণ মানুষ ও ব্যাংক খাত বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্য বড় ধরনের চাপে পড়তে পারে। বিশেষ করে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, যা সরাসরি দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, এই যুদ্ধ কতদিন চলবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষরা বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে, যা আন্তর্জাতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নিন্দনীয়।

বিএনপির এই নেতা আরও বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার নেশায় কেউ কেউ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি দাবি করেন, বর্তমানে দেশ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে এবং অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park