1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১১ মার্চ, ২০২৬

ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি)-১ বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করবেন এবং সম্ভব হলে শেয়ারিং (কার-পুলিং) ব্যবস্থা অবলম্বন করবেন। এ ছাড়া অফিসের এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। দিনের আলো সর্বোচ্চভাবে ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।

জ্বালানি সাশ্রয়ের জন্য ব্যাংকের যানবাহনের জ্বালানি ব্যবহার কমানো, আনুষঙ্গিক যাতায়াত সীমিত করা এবং শাখা ও অফিসে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা প্রয়োজন। এছাড়া আলোকসজ্জা ও প্রচারণামূলক ডিসপ্লে বোর্ড ব্যবহারে সময়সূচি ও বিধিনিষেধ অনুসরণ করতে হবে।

বিআরপিডি সার্কুলারের নির্দেশনা, যা ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি হয়েছিল, তা যথাযথভাবে পালন করার পরামর্শও পুনর্বার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park