কেন্দ্রীয় ব্যাংক হিসেবে Bangladesh Bank-এর স্বাধীন, নিরপেক্ষ এবং স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক Dr. Iftikharuzzaman।
বৃহস্পতিবার (৫ মার্চ) ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য : টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন।
গত ২৫ ফেব্রুয়ারি অর্থনীতিবিদ Ahsan H Mansur-কে সরিয়ে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন Mostakur Rahman। তবে তার ব্যবসায়িক পরিচয় এবং আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পাওয়াকে স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট তৈরি করতে পারে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে এমন ব্যক্তি থাকা উচিত, যিনি সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা ও অভিজ্ঞতার অধিকারী এবং গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম।”
তিনি আরও বলেন, সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতির বাস্তবায়নে সুচিন্তিত কৌশল গ্রহণ করা প্রয়োজন। বিএনপির অভ্যন্তরে সরকার বিরোধী বা সাফল্যের পরিপন্থী শক্তি যাতে অপ্রতিরোধ্য না হয়ে ওঠে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিৎ। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত অধ্যাদেশসমূহ, ক্ষমতার অপব্যবহার, দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজি রুখতে প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে টিআইবি ‘পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫’ বাতিলের প্রস্তাব ছাড়াও ডিজিএফআই, এসবি, ডিবি ও এনএসআই সংস্কারের উদ্যোগ নেওয়া এবং র্যাব বিলুপ্তির প্রস্তাব দিয়েছে। অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক Mohammad Tauhidul Islamসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।