1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণমাধ্যমে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ চলছে: শফিকুর রহমানের – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

গণমাধ্যমে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ চলছে: শফিকুর রহমানের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

গণমাধ্যমের ওপর ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান দাবি করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় কারণে কারও ওপর যেন জুলুম-নির্যাতন না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি দল ও বিরোধী দল পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও দেশ পরিচালনায় উভয়েরই ভূমিকা রয়েছে। আলোচনার মাধ্যমে মতভেদ নিরসনই হওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে সরকার যদি বিরোধী দলের যুক্তিসঙ্গত পরামর্শ উপেক্ষা করে, তাহলে সংসদের ভেতরে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

স্বাধীন সাংবাদিকতার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা মেনে নেওয়া হবে না। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব—এমন মন্তব্যও করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park