1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন দুই বিষয়ে। একজন সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন জাতীয় সংসদে এবং অন্য একজন হিসেবে সংবিধান সংস্কার পরিষদে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আলী রীয়াজ বলেন, “সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটি জুলাইয়ের সংবিধান সংশোধনের স্বীকৃতি এবং ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনগণের প্রকাশিত আকাঙ্ক্ষা।” তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।

তিনি আরও মন্তব্য করেন, “আলাপ-আলোচনা ও ঐক্য বজায় রেখে সবার উচিত সংবিধান বাস্তবায়ন। অনেকে গণভোটে ভোট দিয়েছেন, যা সংসদ নির্বাচনের তুলনায় কিছুটা বেশি প্রভাব ফেলেছে। অধিকাংশ মানুষ আর পুরানো ব্যবস্থায় ফিরতে চায় না। তাই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো অঙ্গীকার অনুযায়ী সংস্কার এগিয়ে নেবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন এমপিদের শপথ অনুষ্ঠান ১৬ বা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park