1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভোটে বড় জয়, তিন দশক পর পুরুষ নেতৃত্বে ফিরছে দেশ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের পথে ‘এমটি নিনেমিয়া’ ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, ৩০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আভাস সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার

ভোটে বড় জয়, তিন দশক পর পুরুষ নেতৃত্বে ফিরছে দেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে টানা নারী নেতৃত্বেই দেশ পরিচালিত হয়েছে।

দীর্ঘ সময় ধরে সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা। তাদের নেতৃত্বে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে। প্রায় তিন দশকেরও বেশি সময় নারী নেতৃত্বের ধারাবাহিকতার পর এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পথে এগিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের নেতৃত্ব দিতে পারেন। আনুষ্ঠানিক ঘোষণা ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় পর নেতৃত্বে এ পরিবর্তন দেশের নীতিনির্ধারণী অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে। তবে একই সঙ্গে নতুন সরকারের সামনে অর্থনীতি, নির্বাচন-পরবর্তী ঐক্য এবং প্রশাসনিক সংস্কারের মতো বড় চ্যালেঞ্জও থাকবে।

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাওয়ার সম্ভাবনা ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন সবার নজর আনুষ্ঠানিক ঘোষণা ও সরকার গঠনের পরবর্তী পদক্ষেপের দিকে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park