1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আমরা জয়ের বিষয়ে আসাবাদী : তারেক রহমান – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর বেরোবিতে রাজনীতি নিষিদ্ধের ধজভঙ্গ দশা শান্তি আলোচনার আশায় কমলো তেলের দাম আজ থেকে শুরু এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা

আমরা জয়ের বিষয়ে আসাবাদী : তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ভোট নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হলে ফলাফল মেনে নেওয়া হবে না। তবে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।

তারেক রহমান বলেন, “মানুষ যাতে তার দেওয়া ভোটের ফল দ্রুত পায়, আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই টিকবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, গতকাল থেকেই কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে বলে প্রত্যাশা করছি। ভোটে জয়ী হওয়ার ব্যাপারে বিএনপি আশাবাদী।

তারেক রহমান সবাইকে আহ্বান জানান, ভোটাররা যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন, এবং সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park