1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর বেরোবিতে রাজনীতি নিষিদ্ধের ধজভঙ্গ দশা শান্তি আলোচনার আশায় কমলো তেলের দাম আজ থেকে শুরু এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও নাগরিক হিসেবে নিজের গুরুত্বপূর্ণ অধিকার প্রয়োগ করলেন ৩৬ বছর বয়সে প্রথমবারের মতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিয়ে তিনি শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম-৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোট দিয়েছি।” শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা সন্তোষজনক ছিল বলেও জানান তিনি।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় তামিম ইকবালের সঙ্গে সেনাবাহিনীর প্রটোকল ছিল। তাকে এক নজর দেখতে ভোটকেন্দ্রে ভক্ত ও স্থানীয় তরুণদের ভিড় জমে যায়। অনেকেই তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই কেন্দ্রসহ চট্টগ্রাম-৯ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে তারা জানিয়েছেন।

চট্টগ্রাম-৯ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন। এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park