ফরিদপুরের ভাঙ্গায় স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ জানুয়ারি সকালে আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ।
নিহত স্বর্ণা আক্তার তালকান্দা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাগ করে স্বামী রবিউল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যান। পরে স্বর্ণা আক্তারের মা তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তার মেয়ে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এবং মৃত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল আলিম জানান, এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
গৃহবধুর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।