1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মতলব উত্তরে আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের আপত্তির মধ্যেই বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পাস গণভোটের দাবি বাস্তবায়নে বিভাগীয় সমাবেশ, অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: ডা. জাহেদ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের ফাঁসির রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’ নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

মতলব উত্তরে আ.লীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

শহিদুল ইসলাম খোকন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাদুল্লাপুর ইউনিয়নে আওয়ামীলীগ নেতার ও কর্মীদের উপর সন্তাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গোপাল কান্দি গ্রামের বেরীবাধের উপর এ মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন মামলারবাদী রফিকুল ইসলাম রানা, সন্ত্রাসী হামলায় আহত জয়নালের মেয়ে ফারজানা আক্তার,  আওয়ামীলীগ তোফাজ্জল হোসেনে,  আতিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এই এলাকার মনির মেম্বার, তাঁর দুই ছেলে কামাল ও শরিফসহ তাঁদের সন্ত্রাসী বাহিনী আছে। তারা  সন্ত্রাসী কর্মকাণ্ড করে ও মাদক বিক্রি করে। তাদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ।

তারা আরো বলেন, সন্ত্রাসীদের করাল গ্রাসে তরুন সমাজ। তাদের প্রতিহত করতে মৌন প্রতিবাদে অংশগ্রহন করেছেন জুলুম-নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া শত শত পরিবার।

তাঁদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বলা কঠিন।সবাই ভয়ে আতংক থাকে। কেউ প্রতিবাদ করতে  গেলে মারধরের শিকার হতে হয়। তারা মাদক পুরো এলাকায় ছড়িয়ে দিচ্ছে।

এলাকাবাসীর  দাবী, এই সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা মনির মেম্বার ও তাঁর দইু ছেলে কামাল ও শরিফদের আইনের  মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।উল্লেখ্য গত ১৪ জুলাই মনির মেম্বার, তার ছেলে কামাল হোসেন ও শরীফ হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী গত ইউপি নির্বাচন মনির হোসেন মেম্বারের পক্ষে কাজ না করায় ও মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রফিকুল ইসলাম রানা, জয়নাল আবেদিনসহ বেশ কয়েকজনের উপর দফায় দফায় হামলা করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park